ঢাকা মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.০৫ পি.এম
কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা  একযোগে উদ্বোধনের অংশ হিসেবে  সাতক্ষীরার কালিগঞ্জে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে । কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।  সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিষয় নজরুল সংগীত,নজরুলের নিবেদিত কবিতা আবৃতি, চিত্রাংকন,একক অভিনয়, নৃত্য একক, হামদ,নাত, ইসলামিক গান ও গজল, উপস্থিত বক্তৃতা,   উদ্বোধন অনুষ্ঠানে   উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে  ও   উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মণ্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক  বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস,  উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা খানম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সাম্যের বার্তা ফুটে উঠেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে হবে। নজরুলের জীবনাদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,সাংবাদিক,  বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।