ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

কালিগঞ্জ উপজেলার আব্দুল খালি রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি মুহা: রবিউল বাসার

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ১২.৪৮ পি.এম
কালিগঞ্জ উপজেলার আব্দুল খালি রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি মুহা: রবিউল বাসার
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি।।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের অধীনে গ্রমীণ রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধনী)  কাজ  শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য  হাফেজ মুহাঃ রবিউল বাশার,
কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুবদিপুর  চৌমুহনী  থেকে শাস্তির মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার হেরিং বোল্ট  রোডের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় কোদাল দিয়ে মাটি কেটে  কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা ৩ আসনের এমপি মুহা: রবিউল বাশার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে  ইসলামী নায়েবে আমির মাওলানা  লিয়াকত আলি, উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ আলী, সেক্রেটার আহমদ সাহ মাসুদ, বাংলাদেশ সমিতি জেলা সেক্রেটারি গাজী মিজানুর রহমান বিএনপি নেতা শেখ গোলাম মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুর রহমান ঠিকাদার এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com