ঢাকা মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৪৫ পি.এম
কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, কৃষি কর্মকর্তা  কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।