ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ০৮.১০ পি.এম
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
www.dailyranggaprovat.com

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে ৩০ মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এছাড়াও ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। সাধারণত কোনো এমডিকে অপসারণ করতে চাইলে ব্যাংকের পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চায়। তবে এ ক্ষেত্রে আগেই বাংলাদেশ ব্যাংক থেকে এমডিকে সরানোর বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল।