ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ০৮.১৩ পি.এম
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
www.dailyranggaprovat.com

দেশে প্রতিদিনই সরকার, বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকাতেও এর ব্যতিক্রম নয়।

রোববার (১২ এপ্রিল) দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচি এক নজরে—

আইনমন্ত্রীর কর্মসূচি

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাস সংক্রান্ত বিষয়ে বিকাল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ পরিচালিত হবে। সকাল ৮টায় বনানীর কড়াইলের এরশাদ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বিএমইউ উপাচার্যের কর্মসূচি

সকাল ১০টায় বিএমইউর-এর শহীদ ডা. মিল্টন হলে হামের প্রাদুর্ভাব, পুনরুত্থান, টিকাদান কার্যক্রম এবং প্রতিরোধে নতুন চ্যালেঞ্জ নিয়ে জনস্বাস্থ্য বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

১১ দলীয় ঐক্যের কর্মসূচি

১১ দলীয় ঐক্যের উদ্যোগে বেলা ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর মুক্তিযোদ্ধা হলরুমে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।