ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগরপুর মিয়া মার্কেটের ব্যবসায়ী মনির হোসেনের অকাল মৃত্যু

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ১০.৫১ এ.এম
আগরপুর মিয়া মার্কেটের ব্যবসায়ী মনির হোসেনের অকাল মৃত্যু
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বেইলী ব্রীজ মিয়া মার্কেটের ব্যবসায়ী মনির হোসেন হাওলাদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ এপ্রিল) রাত্র সাড়ে ৩ ঘটিকার সময়ে মারা যান তিনি। তার বয়স হয়ে ছিলো ৪১ বছর। মৃত্যু কালে বাবা, মা, স্ত্রী, এক শিশু  ছেলে, এক শিশু মেয়ে ভাই বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে শোকাভিভূত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন  করেছেন আগরপুর বেইলী ব্রীজ মিয়া মার্কেটের ব্যবসায়ী বৃন্দ। সোমবারই জোহর বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।