ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের প্রথম এটিএম বুথ উদ্বোধন: ডিজিটাল সেবায় নতুন মাইলফলক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ১০.০৬ এ.এম
সাতক্ষীরায় কৃষি ব্যাংকের প্রথম এটিএম বুথ উদ্বোধন: ডিজিটাল সেবায় নতুন মাইলফলক
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা)।।  সাতক্ষীরা অঞ্চলে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে এবং গ্রাহকদের আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সাতক্ষীরা শাখায় আনুষ্ঠানিকভাবে সোমবার  ১৩ এপ্রিল-২০২৬, বেলা সাড়ে ১২টায়  সাতক্ষীরা অঞ্চলে প্রথম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
​ফিতা কেটে এটিএম  বুথের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া।
​উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক সাতক্ষীরা মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক
​এস এম কাইয়ুম,
 আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, মো. জিহাদুল ইসলাম, সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক
​সুকদেব পাল, মুখ্য আঞ্চলিক কার্যালয়ের এজিএম
​রুহুল কুদ্দুস।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য কর্মকর্তা মো. মোস্তাসিম বিল্লাহ, ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মাসুদুল হক ও জোহর আলি, কর্মকর্তা বিপ্লব দে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মচারীবৃন্দ।
​ডিজিটাল অগ্রযাত্রায় এক ধাপ এগিয়ে
​সাতক্ষীরা অঞ্চলে কৃষি ব্যাংকের পক্ষ থেকে এটিই প্রথম এটিএম বুথ সেবা। এর মাধ্যমে ব্যাংকের সাধারণ গ্রাহক ও কৃষকেরা দিনরাত ২৪ ঘণ্টা টাকা উত্তোলনসহ আধুনিক ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন।
​উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, 'সাতক্ষীরার গ্রাহকদের হাতের নাগালে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই এটিএম বুথ চালুর মাধ্যমে এই অঞ্চলের কৃষি ও ব্যবসায়িক লেনদেনে আরও গতিশীলতা আসবে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com