ঢাকা মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ১০.৪৭ এ.এম
ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে পুলিশের ভয়ে ইয়াবা গিলে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পড়েছে। মাদক কারবারিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

 

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড নীলখোলা এলাকায় এই ঘটনা ঘটে। মাদক কারবারি সানোয়ার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবার করে আসছে। তার বিরুদ্ধে থানায় ৩ টি মাদক মামলা রয়েছে।

গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদক বিরোধী অভিযানকালে সন্দেহবশত সানোয়ার নামের ওই যুবককে দাড়াতে বলা হয়। সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় ওই যুবক ১০/১২ পিচ ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। পরবর্তীতে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি আরও জানিয়েছেন, ওই মাদক কারবারির কাছ থেকে আরো কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে যা এখানো গণনা করা হয়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, ইয়াবা গিলে ফেলার পরও ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ পাহারায় উপজেলা হাসপাতালে অচেতন ওই ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সুস্থ হলে আদালতে প্রেরণ করা হবে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com