ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

ছিনতাইয়ের কবলে কোম্পানির বিক্রয় প্রতিনিধি

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ১০.৪৯ এ.এম
ছিনতাইয়ের কবলে কোম্পানির বিক্রয় প্রতিনিধি
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ভ্যান চালককে কুপিয়ে হত্যার তিনমাস যেতে না যেতেই একই এলাকায় তানভির হোসেন সিফাত (৩০) নামের বেঙ্গল বিস্কুট কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়রা আহতকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

 
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। আহত তানভির বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার বাসিন্দা। সে বেঙ্গল বিস্কুট কোম্পানির মাহিলাড়া এলাকার ডিলার স্বপন কুমার বেপারীর ডিএসআর পদে কর্মরত।
 
স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী সরদারবাড়ি সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে গুরুত্বর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয়। তার হাতে ব্লেড দিয়ে কাটার চিহ্ন রয়েছে। তবে ওই যুবক গুরুত্বর অসুস্থ থাকায় তার কাছ থেকে কত টাকা ছিনতাই করে নেওয়া হয়েছে তা জানা যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন,এঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 
 

উল্লেখ্য গত (১০ জানুয়ারী) রাতে একই এলাকায় বসে কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ভ্যান চালক মঞ্জু বেপারীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এঘটনার রহস্য উদঘাটন কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত ধরতে পারেনি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com