ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

গৌরনদীতে খালে ভাসছিল নবজাতকের লাশ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ১০.৫১ এ.এম
গৌরনদীতে খালে ভাসছিল নবজাতকের লাশ
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে খাল দিয়ে অজ্ঞাত নবজাতকের লাশ ভেসে যাওয়ার সময় খালের পাশে টেনে তুলেছে স্থানীয় শিশুরা।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আশোকাঠী বনবিভাগ সংলগ্ন আশোকাঠী-ধামুরা খালের মধ্যে থেকে নবজাতকের মরদেহ খালের পাশে নিয়ে আসে শিশুরা।

আশোকাঠী গ্রামের ফিরোজ সরদারের ছেলে ৮ম শ্রেণীর ছাত্র ওয়ারিদ রহমান জয় বলেন, দুপুর দেড়টার দিকে তিনজনে খালে গোসল করতে নেমে ভাসমান অবস্থায় নবজাতককে প্রথম দেখতে পাই। পরবর্তীতে লাশটি খালের পাশে টেনে এনে স্থানীয়দের খবর দেওয়া হয়।

খালপাড়ের বাসিন্দারা জানান, নবজাতকের লাশ দেখতে পেয়ে শিশুরা লাশটি খালের পাশে নিয়ে আসে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়ায় বাচ্চাটি খালে ফেলে দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি উল্লেখ করেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com