ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

বুধহাটায় পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী ফেলে ও গাড়ী নিয়ে চালকদের গা ঢাকা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ০৪.০৭ পি.এম
বুধহাটায় পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী ফেলে ও গাড়ী নিয়ে চালকদের গা ঢাকা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করায় মটর সাইকেল ফেলে ও মটর সাইকেল নিয়ে অনেককে পালাতে দেখা গেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 
সকাল থেকে পাম্পে পেট্রোল (অকটেন) দেওয়া হচ্ছিল, প্রচন্ড ভিড়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে তেল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। খবর পেয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু পুলিশ নিয়ে পাম্পে পৌছে মটর সাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট আছে কিনা দেখতে চান। মুহুর্তে পাম্পে দাড়িয়ে থাকা মটর সাইকেলের অনেক চালক সাইকেল ফেলে এবং বাইরে থাকা অনেক চালক মটর সাইকেল নিয়ে গা ঢাকা দেয়। মাইকিং করে ডাকা হলেও চালকরা ফিরে আসেননি। এসময় বুধহাটার শিমুল হোসেন, রানা হোসেন ও সাকিবকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা করে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এসময় ঘোষণা দেওয়া হয় যে, গাড়ীর কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নিয়ে না আসলে তেল দেওয়া হবে না।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com