ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০১.০৪ পি.এম
দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, লাঠি ও সাপ খেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি ঘোড়ার গাড়ি ও নানা রংয়ের ফেস্টুন ব্যানারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বক্তারা বাংলা নববর্ষ ১৪৩৩-এর তাৎপর্য, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন এবং নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের নেতা সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নেন। পরে লাঠি ও সাপ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বাংলা নববর্ষের এই শুভক্ষণে আগত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com