ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

সব সরকারের আমলেই দখল থাকে সরকারি হ্যালিপ্যাড

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০১.৩১ পি.এম
সব সরকারের আমলেই দখল থাকে সরকারি হ্যালিপ্যাড
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ।। বরিশালের গৌরনদী উপজেলার একমাত্র সরকারি হেলিপ্যাড সব সরকারের আমলেই দখল থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদাররা ইট-বালু-পাথর রেখে সরকারি হ্যালিপাড দখল করে রাখলেও দেখার যেন কেউ নেই।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আশোকাঠী সরকারি হ্যালিপ্যাড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ঠিকাদাররা ইট-বালু-পাথর রেখে দখল করে রেখেছিলো। বর্তমানে কতিপয় ঠিকাদার বিগত সরকারের আমলের মত হ্যালিপ্যাড দখল করে রেখেছে। 
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঠিকাদাররা মেশিন দিয়ে মজুদকৃত পাথর ভাঙ্গনের কাজ শুরু করেছে। ফলে হেলিপ্যাড মাঠে অস্থায়ী বসবাসরত বেঁদে সম্প্রদায়সহ হ্যালিপ্যাড সংলগ্ন জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলরত বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও পাথরের ধুলোয় জনস্বাস্থ্য ও কৃষি মারাত্মক ঝুঁকির মুখে পরেছে। হেলিপ্যাড মাঠের আশেপাশে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও পরিবেশবিধি না মেনে কাজ পরিচালনার ফলে দূষণের মাত্রা বেড়ে গেছে। এতে আশপাশের জমিতে রোপিত বোরোধান ও পান বরজ চরম ক্ষতির মুখে পরেছে। কৃষকরা চরম উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাদের ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হচ্ছে এবং উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইতিমধ্যে সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ প্রদান করা হয়েছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com