ঢাকা মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

তেরখাদায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, সময়ঃ ০১.৪২ পি.এম
তেরখাদায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন
www.dailyranggaprovat.com

তেরখাদা প্রতিনিধি।।  তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে  যথাযোগ্য মর্যাদায় এবং অত্যন্ত আড়ম্বর পরিবেশে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপিত হয়েছে।   এ  উপলক্ষে পান্তা ইলিশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, জারি, সারি, ভাটিয়ালীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া  উপজেলা পরিষদে বর্ষবরণ উপলক্ষে  বৈশাখী মেলা  বসে। এ   মেলায় উপজেলার  বিভিন্ন  ইউনিয়ন থেকে  শত শত সাধারণ  মানুষ,  শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন  ভীড় জমায়।  পরে 
উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী' র   সভাপতিত্বে  আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, , উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,
থানার ওসি তদন্ত মোঃ হাসানুজ্জামান,উপজেলা বিএনপির   সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন,  উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ  আব্দুল হাই, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ সাইফুল ইসলাম,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পূরবী রানী বালা, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, ইউআরসি ইন্সটেক্টর নজিবুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার  মঞ্জুরুল কবির, জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।  অনুষ্ঠান পরিচালনা করেন, সরকারি নর্থ খুলনা কলেজের  প্রভাষক  অনির্বান রায় ও  নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আবুল হোসেন বাবু মোল্যা। এসব অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী,  সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com