আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে যান্ত্রিক নৌযান ব্যবহার করে সমুদ্রে ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের খাদ্য সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি খায়রুল আহসান, কুল্যা ইউপি প্রশাসক সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, আশাশুনি ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, খাজরা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু, শ্রীউলা প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রতাপনগর ইউপি চে্রযারম্যান হাজী আবু দাউদ ঢালী প্রমুখ। সভায় আশাশুনি উপজেলার ৪ হাজার ৫ শত ৫৫ জন কার্ডধারী তালিকাভুক্ত জেলের মাঝে ৭৭ কেজি করে খাদ্য সহায়তা (চাউল) বিতরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
