ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আশাশুনিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৪৫৯ জন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, সময়ঃ ০১.৪৩ পি.এম
আশাশুনিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৪৫৯ জন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনিতে সারাদেশের ন্যায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) আশাশুনির ৩টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ের ১১৪০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিল। কিন্তু ৪৫৯ জন অনুপস্থিত থাকায় ৬৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। আশাশুনির ৩টি কেন্দ্র আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মহিলা কলেজ ও আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা গ্রহন করা হয়। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন, যথাক্রমে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ রব ও মডেল স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন কেন্দ্র পরিদর্শন। তাঁদের দিকনির্দেশনা ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পালনের মাধ্যমে দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠানে কঠোর ভাবে দায়িত্ব পালন করেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com