ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আগরপুর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী জিয়া মঞ্চ নেতা মনির

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১২.৩৯ এ.এম
আগরপুর  ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী জিয়া মঞ্চ নেতা মনির
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের   বাবুগঞ্জ  উপজেলার ঐতিহ্যবাহী ১ নং বীরশ্রেষ্ঠ  জাহাঙ্গীর নগর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগণের সেবক হতে ইচ্ছা পোষন করেছেন তরুণ সমাজসেবক ও আগরপুর বেইলী ব্রীজ মিয়া মার্কেটের ব্যবসায়ী  মনিরুল ইসলাম  খান।
তিনি আগরপুর  ৭ নং ওয়ার্ডের হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের সেবা করতে চান। 

তিনি বর্তমানে জিয়া মঞ্চ বরিশাল দক্ষিণের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে নিয়ে  প্রতিটি পাড়া-মহল্লায় এবং জনপদে তাঁকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা।

মনিরুল ইসলাম খান  দীর্ঘ দিন ধরে আগরপুর এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে আসছেন। অসহায় মানুষের বিপদে-আপদে গভীর রাতেও তাঁর উপস্থিতি এলাকার মানুষের মনে এক বিশেষ ভরসার জায়গা তৈরি করেছে। এলাকায় একজন সৎ, কর্মঠ, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অকৃত্রিম বন্ধু হিসেবে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।


তাই ৭ নং ওয়ার্ডের  মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম খান আগরপুর বাসীর কাছে দোয়া কামনা করছেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com