আগরপুর বাজারের গরুর মাংসের দোকানের ৬ লক্ষ টাকা নিয়ে চম্পট অংশীদার ঈমন কসাই
নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বাজারের এক মাংস ব্যবসায়ীর প্রায় ছয় লক্ষ টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন অংশীদার মো: ইরন শেখ ওরফে ঈমন কসাই এমন অভিযোগ করেছেন গরুর মাংসের দোকান মালিক লিটন জমোদ্দার।
জানাগেছে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় অভিযুক্ত মো: ইরন শেখ ওরফে ঈমন কসাই মালিকের অনুপস্থিতে দোকানের ক্যাসবাক্স থেকে ৪ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে গরু আনার কথা বলে পালিয়ে যায়।
এবিষয়ে বাবুগঞ্জ থানায় পলাতক ঈমন কসাই ও তার স্ত্রী রিনা আক্তারকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রামের হানিফ জমোদ্দারের ছেলে দোকান মালিক লিটন জমোদ্দার।
পলাতক ইরন শেখ ওরফে ঈমন কসাইয়ের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলার মাকড়াইল। পিতার নাম মো: ছত্তার শেখ।
লিটন জমোদ্দার বলেন, মো: ইরন শেখ ওরফে ঈমনের সাথে পূর্বের পরিচয় বিদায় তাকে আমার মাংসের দোকানের ব্যবসায়ে অংশীদার হিসেবে নিয়েছিলাম। কয়েক মাস আমার সাথে একত্রে ব্যবসা করছিলো পলাতক ঈমন। গত মঙ্গলবার (৭ এপ্রিল) ক্রয়ক্রিত বায়না দেওয়া গরু আনার কথা বলে দোকানের ক্যাসবাক্স থেকে ৪ লক্ষ ৩০ হাজার টাকা ও আমার চাচার কাছ থেকে নেওয়া দেড় লক্ষ টাকা এবং খাবার হোটেলে পাওয়া ১০ হাজার টাকা সহ আমার নিজস্ব ৭০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
অভিযোগকারী লিটন জমোদ্দার তার টাকা ও মোটরসাইকেল ফেরত পাওয়ার জন্য প্রশাসনের নিকট জোড়ালো দাবি করেছেন।
