ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.২২ এ.এম
আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, দরগাহপুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, আশাশুনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ, শরাফপুর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সরকারি নির্দেশনা মোতাবেক ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা পরীক্ষা গ্রহনে কার্যক্রম পরিচালনা, যে কেন্দ্রে যে স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে সেই স্কুলের কোন শিক্ষক সেই কেন্দ্রে দায়িত্ব পালন না করাসহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর ভাবে কেন্দ্র পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com