ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩৫ এ.এম
কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল।। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠ, খাশিয়ালে দুইজন শিক্ষককে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিদায় সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন—প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস এবং প্রাক্তন প্রধান শিক্ষক মফিজুল ইসলাম (বাবুল)। দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে।
বক্তারা বলেন, এই দুই শিক্ষকের অবদান বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও শিক্ষাদান পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com