ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায় কমিটি গঠন

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.৫০ পি.এম
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায় কমিটি গঠন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও বুধহাটা পশ্চিম পাড়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুম্মা মসজিদে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
মসজিদে উপস্থিত মুসল্লিদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মসজিদ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, এড. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রব ও ক্যাশিয়ার নির্বাচিত হয়েছেন মাস্টার আব্দুল্লাহ আল মামুন। ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 
এছাড়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, ডাঃ মোশাররফ হোসেন, সহ সভাপতি আলহাজ্ব আঃ গফফার মোল্যা ও মোক্তাজুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, ক্যাশিয়ার ডাঃ আব্দুল্লাহ, ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।