ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়া রমনী কান্তকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.০৪ এ.এম
প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়া রমনী কান্তকে ফুলেল শুভেচ্ছা
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের প্রবীণ শিক্ষক রমণীকান্ত বেপারী দীর্ঘ ৫৫ বছর ধরে সম্পূর্ণ বিনা বেতনে শিশুদের পাঠদান ও নৈতিক শিক্ষা দিয়ে আসছেন। তাঁর এই নিঃস্বার্থ শিক্ষা-সেবার স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

তার ​এই অর্জনে তাঁকে অভিনন্দন জানাতে এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করতে রাংতা গ্রামে তাঁর নিজ বাসভবনে ছুটে যান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবির) চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান। তাকে বিআরডিবির অফিসে নিয়ে আসেন এ সময় এক আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক পরিবেশের সৃষ্টি হয়।

​শুভেচ্ছা বিনিময়কালে বিআরডিবি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান রমণীকান্ত বেপারীর দীর্ঘ ৫৫ বছরের এই ত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ. এম. শাহাদাত, বিআরডিবি’র মাঠ সংগঠক মোসা. শাহিদা আক্তার, খাদিজা আক্তার এবং মো. নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, শ্রী রমণীকান্ত বেপারীর এই দীর্ঘ সাধনা ও নিঃস্বার্থ অবদান এলাকার শিক্ষা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।