চুকনগরে জেলা পরিষদ কর্তৃক নির্মিত সুপার মার্কেট উদ্বোধন
গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : খুলনা জেলা পরিষদ কর্তৃক নির্মিত চুকনগর সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনে বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মার্কেটের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে এম আশরাফুল আলম নান্নু, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক। বক্তব্য রাখেন মোল্যা কবির হোসেন, শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, শেখ মতিয়ার রহমান বাচ্চু, অরুন গোলদার, মশিউর রহমান লিটন, হাবিবুর রহমান হবি, এম এ সালাম, শেখ শাহিনুর রহমান, বদরুজ্জামান বাবলু, শেখ কামাল হোসেন, শেখ আব্দুল কাদের, রমেন রায়, জামিরুল ইসলাম, কবির হাসান ডবলু, মাওলানা খলিলুর রহমান, শেখ আরশাফুল ইসলাম, রফিকুল ইসলাম বিশ্বাস, শেখ মফিজুল ইসলাম, মাহাবুবুর রহমান প্রমুখ।
