ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আনুলিয়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০১.৫২ পি.এম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯.৩০ টায় আনুলিয়া গাজীবাড়ী মসজিদে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন, ইউনিয়ন আমীর মাওঃ হারুন অর-রশীদ। প্রধান অতিথির আলোচনা রাখেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির আলোচনা রাখেন, উপজেলা আমীর ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস। অন্যদের মধ্যে ইউনিয়ন নায়েবে আমীর ও চেয়ারম্যান প্রার্থী মাওঃ শহিদুল ইসলাম, সেক্রেটারী গাজী আব্দুর রশিদ, বায়তুলমাল সম্পাদক মাওঃ আয়ুব হোসেন, টিম সদস্য আবু দাউদ মোড়ল, আবু বকর সিদ্দিক প্রমুখ  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।   শিক্ষা শিবিরে আনুগত্য,পরামর্শ ও মোহসাবা, যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যগ ও কুরবানী, ইনফাক ফি সাবিল্লিল্লাহ, বার্ষিক পরিকল্পনার আলোকে কাজ, স্থানীয় নির্বানের প্রস্তুতি ও করণীয়, ইউনিটের মাসিক রিপোর্ট সংরক্ষণ পদ্ধতি, বায়তুলমাল আয়ের উৎস ও ব্যয় সংরক্ষণ পদ্ধতি বিষয়ের উপর আলোচনা করা হয়।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com