ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১১.৫৭ এ.এম
কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার ৫নং গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৭ অক্টোবর) বিকেলে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

​গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

​সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সহ-সভাপতি ও সদস্য মনিরুল ইসলাম খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, সহ-সভাপতি খান শহীদুজ্জামান মিন্টন।

​সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।