ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির সাথে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১২.০২ পি.এম
ডুমুরিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির সাথে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার সন্ধ্যায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ। সভায় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা এবং সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা হয়।সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী সমিতির সদস্য সাংবাদিক সেলিম আবেদের চিকিৎসা ও সুস্থতার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। তাঁর এ মানবিক সহায়তার জন্য সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপি নেতা কেএম আশরাফুল আলম নান্নু, আইয়ুব আলী মোল্লা, শেখ ফরহাদ হোসেন, জেলা ঠিকাদার সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, শাহজাহান জমাদ্দার এবং ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা।