ঢাকা রোববার ১৮ অক্টোবর ২০২৬ ২ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মা ইলিশ রক্ষায় বাবুগঞ্জের তিন নদীতে ইউএনও আসমা উল হুসনার নজরদারি

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৬.০৩ পি.এম
মা ইলিশ রক্ষায় বাবুগঞ্জের তিন নদীতে ইউএনও আসমা উল হুসনার নজরদারি
www.dailyranggaprovat.com

রফিকুল ইসলাম রনি : মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালের বাবুগঞ্জের সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে বাবুগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আসমা উল হুসনার  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান চলমান রয়েছে ।

নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকেই তিন নদীতে টহল ও নজরদারি বাড়িয়েছে উপজেলা  প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার রাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে ।

অভিযান সফল করতে বৃহস্পতিবার (৮ অক্টোবর)  নদীপথে সরেজমিনে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন। তারা নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখছেন এবং জেলেদের নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে সচেতন করছেন।

উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলেন, “মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।  নদীতে যাতে কেউ মাছ ধরতে না পারে, সে জন্য বাবুগঞ্জের সুগন্ধ্যা, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ এ তিন নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বাবুগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালনা করা হবে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া  হবে।