ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

জনগণের প্রতি দায়বদ্ধ বলেই তেল-বিদ্যুতের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, সময়ঃ ০৩.১৫ এ.এম
জনগণের প্রতি দায়বদ্ধ বলেই তেল-বিদ্যুতের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক।। পতিত সরকারের রেখে যাওয়া বিশাল মূল্যস্ফীতি ও ভঙ্গুর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ‘জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ত, অতি দরিদ্রের সংখ্যা বৃদ্ধি পেত। বৈরী পরিবেশ সত্ত্বেও কৃষক ও সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আমরা দাম সমন্বয় করিনি। জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের এক ধরনের শাস্তি পেতে হচ্ছে।’

 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সভায় ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সংকট মোকাবিলায় বিএনপি সরকার বদ্ধপরিকর। অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও একটি যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষগ্রস্ত অর্থনীতি দেওয়া হয়েছিল। তিনি বৈদেশিক সহযোগিতা ও জনশক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন। বর্তমান সরকারও বাগাড়ম্বর বা সামাজিক যোগাযোগমাধ্যমের সস্তা প্রচারে বিশ্বাসী নয়। আমরা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়েছি যাতে বাংলাদেশ মর্যাদার সঙ্গে স্বনির্ভর হতে পারে।’

 

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উপদেষ্টা তিতুমীর বলেন, জনগণের রায়ে আমাদের ঘোষিত ইশতেহার এখন জাতীয় এজেন্ডায় রূপান্তরিত হয়েছে। রাষ্ট্র ব্যবস্থার পুনরুত্থান, ভঙ্গুর অর্থনীতির সংস্কার এবং সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। অতীতে কোনো রাজনৈতিক দল আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কাজ করেনি, যা আমরা শুরু করেছি। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগে সভা করা হচ্ছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com