ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, সময়ঃ ০৯.১৮ এ.এম
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক।। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। 

 

শুক্রবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ বলেন, ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিক মাধ্যমে সাতটি পোস্ট করেছেন। যার সবগুলোই মিথ্যা। তবে ট্রাম্পের কোন পোস্টগুলো মিথ্যা সেটি উল্লেখ করেননি তিনি।