ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত আজগড়া ইউনিয়নকে ঢেলে সাজাতর চান বিএনপি নেতা জাহিদ

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, সময়ঃ ০২.০৬ পি.এম
অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত আজগড়া ইউনিয়নকে ঢেলে সাজাতর চান বিএনপি নেতা জাহিদ
www.dailyranggaprovat.com

তেরখাদা প্রতিনিধি।। খুলনার তেরখাদা উপজেলার অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত জনপদ আজগড়া ইউনিয়নকে ঢেলে সাজিয়ে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান আজগড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা এবং স্বনামধন্য ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম।  তিনি শেখপুরা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।  তার পিতা আলহাজ্ব আবুল হোসেন শেখ।  
মোঃ জাহিদুল ইসলাম জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করতে ১৯৯৬ সাল থেকেই নেমে পড়েন রাজনীতি এবং সমাজসেবায়। এর পাশাপাশি ব্যবসা বানিজ্য পরিচালনা করে সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত লাভ করেন। তিনি, ১৯৯৬ সালে আজগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সাংগঠনিক সম্পাদক  এবং চলমান কমিটিতে তিনি ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ দিন তিনি সুনাম ও সুখ্যাতির সাথে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। 
মোঃ জাহিদুল ইসলাম রাজনীতির পাশাপাশি জনসেবায়ও পিছিয়ে নেই। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই সমাজসেবায় শীর্ষ স্থানে রয়েছেন। সম্প্রতি সনাতনী  সম্প্রদায়ের মতুয়া সম্মেলনে আগত সনাতন ধর্মাবলম্বীদের সাহায্যার্থে অনুদান প্রদানসহ ৭ শতাধিক গেঞ্জি, খবার পানি, স্যালাইনসহ বিভিন্ন প্রকার ঔষধ সামগ্রী ও  দ্রব্য সামগ্রী  বিতরণ করে সনাতনীদের কাছে প্রশংসা কুড়িয়েছেন।
মোঃ জাহিদুল ইসলাম জনসেবায় অংশ নিয়ে বহু পরিবারের সাহায্যে এগিয়ে এসে তাদের সুষম সেবা নিশ্চিত করেছেন। তিনি আজগড়া ইউনিয়নে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে  সকলকে সমতায় রেখে ইউনিয়ন বাসীকে নিরলস সেবার মাধ্যমে জনসাধারণের সাথে নিবিড়ভাবে  মিশে আছেন। 
বিএনপি নেতা মোঃ জাহিদুল ইসলামের সামাজিক এবং মানবিক গুণাবলীর অসাধারণ প্রতিভা দেখে ইউনিয়নবাসী তাকেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
মোঃ জাহিদুল ইসলামের আচার আচরণে তুষ্ট সকল সম্প্রদায়ের মানুষ। তার কাছে কেউ সাহায্যের জন্যে গেলে তিনি হন্তদন্ত দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com