ঢাকা সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

সারাদেশে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ০৩.০৫ এ.এম
সারাদেশে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক।। সারা দেশে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় এক কোটি ৭০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে সারা দেশে দুই লাখ ৮২ হাজার ৫১০টি কেন্দ্রে একযোগে টিকাদান শুরু হয়। 

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ধাপে ২ লাখ ৮২ হাজার ৫১০টি কেন্দ্রের মাধ্যমে দেশের ওয়ার্ড পর্যায়েও হামের টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে অস্থায়ী কেন্দ্র রয়েছে ১ লাখ ৩০ হাজার। ‍

 

কর্মসূচির প্রথম দিনই প্রায় ১১ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তিন সপ্তাহের এ কর্মসূচিতে টিকা পাবে মোট এক কোটি ৭০ লাখ শিশু।

 

হামের টিকাদান কর্মসূচি আগামী ৩ মে শুরু হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় সেটি ১৩ দিন এগিয়ে ২০ এপ্রিল করা হয়।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com