ঢাকা বুধবার ২৪ জুন ২০২৬ ১০ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মার্কিন অভিযানে ইরানি জাহাজ জব্দ, তেহরানের হুঁশিয়ারি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.০৮ এ.এম
মার্কিন অভিযানে ইরানি জাহাজ জব্দ, তেহরানের হুঁশিয়ারি
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক।। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানি একটি বাণিজ্যিক জাহাজ জব্দের বিষয়টি নিশ্চিত করেছে ইরান। সেই সঙ্গে এর ‘প্রতিশোধ শিগগিরই নেওয়া হবে’ বলে হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। 

 

রোববার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সামরিক সদর দফতর হজরত খাতাম আল-আনবিয়া হেডকোয়ার্টাস আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে সেটি আটক করেছে।

 

বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগ্রাসী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং সামুদ্রিক ডাকাতির মতো কর্মকাণ্ড চালিয়ে ওমান সাগরের জলসীমায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। তারা জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয় এবং জাহাজের ডেকে কয়েকজন মার্কিন মেরিন মোতায়েন করে।’