ঢাকা সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ১২.০০ পি.এম
তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন
www.dailyranggaprovat.com

তেরখাদা প্রতিনিধি।। খুলনার তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ  সোমবার হাম রুবেলা ক্যাম্পেইন -২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উপজেলার ৬টি ইউনিয়নে ১টি স্থায়ী ক্যাম্পসহ মোট ১৯টি ক্যাম্পের আওতায় ১২ হাজার ৩ শত ৮৫ জন শিশু হাম রুবেলা ক্যাম্পেইনের আওতায় আসবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, মোট ১৯ টি ক্যাম্পে ১১দিন ধরে হাম রুবেলা ক্যাম্পেইন চলবে। তিনি জানান, এর মধ্যে কমিউনিটি- ১১ হাজার ৫ শত ৯৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান- ৭৯১ জন।  তিনি জানান, ৫ বছরের নীচের বয়সের শিশুরা ক্যাম্পেইনের আওতায় আসবে। আজ সোমবার সকাল ১০ টার দিকে ক্যাম্পেইনের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. নুরুন্নবী। এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখ, এমওডিসি ডাঃ আরাফাত ও ডাঃ শামীমা সুলতানা সহ আরও অনেকে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com