ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.০৪ পি.এম
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
www.dailyranggaprovat.com

গৌরনদী(বরিশাল)প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে অস্থায়ী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২০ এপ্রিল)উপজেলার টরকি এলাকার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আশিয়া চ্যারিটেবল ক্লিনিকে চিকিৎসা ক্যাম্পের্ উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সোলায়মান তুহিন, ফাউন্ডেশনের কেয়ারটেকার মো. মোফাজ্জল হোসেন, ইস্পাহানি চক্ষু হাসপাতালের আই ক্যাম্প সমন্বয়ক মো. মিজানুর রহমান, মো. সেলিম হাওলাদার, শাওন আহমেদ প্রমূখ।

আয়োজকরা জানিয়েছেন-ক্যাম্পে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, বিদেশি লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, থাকা-খাওয়া ও আসা-যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতি তিন মাস পরপর এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হয়, যা স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।