ঢাকা সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ১২.০৮ পি.এম
মাদক কারিবারিকে ধরে  পুলিশে দিলো ছাত্রদল  নেতা
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু (৪২) নামের এক মাদক কারবারিকে ইয়াবা সহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এক ছাত্রদল নেতা সহ স্থানীয়রা।

রোববার দিবাগত রাতে গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডে  কাসেমাবাদ এলাকা থেকে ওই ইয়াবা কারবারিকে আটক করা হয়।

পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম জানান, ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ-হরিসেনা এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ি সিরাজুল ইসলাম চুন্নু।সেই ধারাবাহিকতায় রোববার (১৯ এপ্রিল)কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুব সমাজকে সঙ্গে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাকে ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে যায়।তিনি আরও জানান, মাদক কারবারিকে ধরার পরপরই তার পরিবারের সদস্য আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ১৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com