ঢাকা সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

তেরখাদার নেবুদিয়ার মাঠে সুপ্রীম সীড কোম্পানীর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ০২.০৩ পি.এম
তেরখাদার নেবুদিয়ার মাঠে সুপ্রীম সীড কোম্পানীর মাঠ দিবস অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

তেরখাদা প্রতিনিধি।। সোমবার  ২০ এপ্রিল বিকেল ৪টার দিকে উপজেলার নেবুদিয়া-জুনারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুপ্রীম সীড কোম্পানী লিঃ এর আয়োজনে সুপ্রীম সীড কোম্পানীর নিজস্ব উদ্ভাবিত হাইব্রিড সুবর্ণ-৫ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন সুপার সীড কোম্পানীর ডিজিএম মোঃ সিরাজুল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সুপার সীড কোম্পানীর জোনাল ম্যানেজার কৃষিবিদ মসিউর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও উপজেলা কৃষি অফিসের সাব এসিসট্যান্ট এগ্রিকালচার অফিসার সঞ্জয় পোদ্দার। তেরখাদার টেরিটরি ম্যানেজার কৃষিবিদ রফিকুল ইসলাম রাহুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউপি সদস্য ও আদর্শ কৃষক মোঃ আরিফ মুন্সী, মোঃ মোস্তাইন অহমেদ ও মোঃ নাজির মুন্সী। মাঠ দিবসে নেবুদিয়া অঞ্চলের কৃষকমহল উপস্থিত ছিলেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com