আশাশুনির ১০ কেন্দ্রে ৩৭০১ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার ১০টি এসএসসি, দাখিল ও কারিগরি/ভকেশনাল পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৭০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশের ন্যায় আশাশুনিতে পরীক্ষা শুরু হচ্ছে।
আশাশুনির ৫টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মধ্যে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৭৩ জন (চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠ কেন্দ্রের ২১৫ জনসহ), বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৬১৯ জন, দরগাহপুর এসকেআরএইচ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৬৫ জন, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৪৫২ জন ও বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৭ জন। একটি কারিগরি/ভকেশনাল পরীক্ষা কেন্দ্র- সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫২ জন।
এছাড়া আশাশুনির ৪টি দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ১০৮৩ জন। যার মধ্যে আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩১৬ জন, গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩৩২ জন, প্রতাপনগর আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৮৫ জন ও মদিনাতুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৫০ জন।
