ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত অনুপস্থিত ১৩ জন

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.১৩ পি.এম
কালিগঞ্জে    এসএসসি ও সমমানের  পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত  অনুপস্থিত ১৩ জন
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।। : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত  হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলায় মোট ১৪৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন পরীক্ষায় ১৩ জন অনুপস্থিত ছিলেন। সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৯০ জনের মধ্যে ৬৮১ জন (অনুপস্থিত ৯), কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে ৩৩৩ জনের মধ্যে ৩৩১ জন (অনুপস্থিত ২) অংশগ্রহণ করে। 
এছাড়া নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৫ জন এবং পলিটেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ১৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।এছাড়া কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়  পরীক্ষা কেন্দ্রে ও নলতা কেন্দ্রীয় আলিম মাদ্রাসা, ও চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান কেন্দ্রগুলো পরিদর্শন করে জানান, শান্তিপূর্ণ নকল মুক্ত পরিবেশে   প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে ।পরীক্ষা কেন্দ্রগুলোতে কেন্দ্র সচিবদের নির্দেশনা অনুযায়ী কক্ষগুলোতে সিসি ক্যামেরার আওতায় ছিল। পরীক্ষা কেন্দ্রের গেট থেকে শুধুমাত্র পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয়। সুশৃংখল ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বে কেন্দ্রগুলির আশেপাশের পরিবেশ ছিল ভালো।