কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শান্তি বালাররমৃত্যুতে শিক্ষকদের শোক
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় -এর ভোকেশনাল কারিগরি শাখার সিনিয়র শিক্ষক শান্তি বালা দীর্ঘদিন অসুস্থতার পর বুধবার ২২ এপ্রিল আনুমানিক বেলা ১২:০০ টার সময় ইহলোক ত্যাগ করেছেন।তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতার জন্য বাড়িতে চিকিৎসাধীন ছিলেন, শিক্ষিকা শান্তি পালা অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন। বুধবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। তিনি বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক রবীন্দ্র চন্দ্র লস্করের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল( ৫৪) বছর তিনি স্বামী, দুই পুত্র সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। শিক্ষিকা শান্তি বালার মৃত্যুতে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় সহ সকল শিক্ষক মন্ডলী বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন সহ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
