কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারী আর নেই রাষ্ট্রয় মর্যাদায় গার্ড অফ অনার প্রধান
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের কালিগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারী(৮২) আর নেই। তিনি বুধবার ২২ এপ্রিল সকাল ৭ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারী একজন নম্র ভদ্র নির্ভীক সজ্জন ব্যক্তি ছিলেন । তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পর দীর্ঘদিন অসুস্থ ছিলেন চোখে দেখতে পেতেন না। অসুস্থ থাকাকালীন তার বড় পুত্র বিপ্লব অধিকারী বাবার সার্বিক দেখা সেবা যত্ন করতেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনি আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর শেষ মুহূর্তে তার ছেলেমেয়েরা তার পাশে ছিলন।সকলের সাথে কথা বলেছেন। বুধবার বেলা ১২ টায় কালিগঞ্জ কাকশিয়ালি দক্ষিণপাড় ব্রিজের নিচে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কালীগঞ্জ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ বীর মুক্তিযোদ্ধা মতলবুর রহমান, আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,ইউপি সদস্য আবু মুসা খায়রুল ইসলাম সহ এলাকার ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারী এর বড় পুত্র বিপ্লব অধিকারী(জয় বাংলা) এ সময় বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারী কে জাতীয় পতাকায় মুরিয়ে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ পুলিশ কালীগঞ্জ থানার চৌকস পুলিশ দল গার্ড অফ অনার প্রদান করেন। এছাড়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাকে বেলা ২ টয় কালিগঞ্জ পাওখালি মহশ্মশানে নিয়ে দাহ সম্পন্ন করা হয়।
