ঢাকা বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, বুধবার, সময়ঃ ০১.৩৫ পি.এম
আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা  জেলেদের খাদ্য সহায়তা বিতরণ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে সমুদ্রে মাছ ধরা জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের গোডাউন হতে খাদ্য সহায়তা (চাউল) বিতরন করা হয়। 
গত ১৫ এপ্রিল হতে ৫৮ দিন সমুদ্রে যান্ত্রিক নৌযান ব্যবহার করে মাছ ধরা নিষিদ্ধ, এ নিষিদ্ধ সময়ে মাছ ধরা হতে বিতরত থাকা জেলেদের মাঝে সরকার খাদ্য সহায়তা বাবদ চাউল বরাদ্দ দিয়েছে। সদর ইউনিয়নের ৩১২ জন কার্ডধারী জেলেদের মাঝে ১৫ টন ৬২০ কেজি চাউল বিতরন করা হয়। বিতরন কার্যক্রম উদ্বোধন করেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। এসময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার কবিরুল ইসলাম, জাতীয় মৎস্যজীবি সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি খায়রুল আহসান, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। কার্ডধারী জেলেরা সুষ্ঠুভাবে চাউল বিতরন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com