ঢাকা বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, বুধবার, সময়ঃ ০১.৩৬ পি.এম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ মোট ৭ জন আহত হয়েছে। বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টকরী বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সাভিসের টিম লিডার হাফিজুর রহমান জানিয়েছেন, খবরপেয়ে আহত ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুত্বর অবস্থায় নেই।
গৌরনদী হাইওয়ে থানার নবাগত ওসি মো. মহসীন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টরকী ষ্ট্যান্ডে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। তিনি আরও জানিয়েছেন, লাশ অন্য একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর দূর্ঘটনা কবলিত যান ২টি জব্দ করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com