কলাপাড়ায় দোকানে অগ্নিকাণ্ড
অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী)।। : পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েগেছে।
ক্ষতিগ্রস্ত দোকানিরা হচ্ছেন, আবুল ফকির, রুহুল আমিন কবিরাজ, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, সেলিম পাহলোয়ান ও রানা মোল্লা।
স্থানীয় বাসিন্দা নাইম শরীফ জানান, দুপুরের খাবারের পরে ওই দোকানগুলো আগুনে পুড়ে গেছে। স্থানীয়রা অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছলেও ততক্ষণে ওই দোকানগুলো পুড়ে গেছে। অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদেও শান্তনা ও সহায়তার আশ্বাস দেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার।
