কচুয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। : কচুয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।
সভায় আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিশেষ করে চুরি, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজী ও বাল্যবিবাহ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য।”
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহামুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল কুমার দাস,বীর মুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান,
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
