ঢাকা রোববার ১০ মে ২০২৬ ২৭ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.২৫ পি.এম
তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
www.dailyranggaprovat.com

তেরখাদা  প্রতিনিধি।। :  বৃস্পতিবার ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারী সার্জন জুপি রানী সরকার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, মেডিকেল অফিসার যথাক্রমে ডাঃ সোনিয়া মল্লিক পাপড়ী, ডাঃ শরীফুল ইসলাম ও ড়াঃ সুস্মিতা নন্দী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, নার্স ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com