কালীগঞ্জে খান জাহান আলী( র:) স্মরণে তিন দিন ব্যাপী আউলিয়া আশেকান মেলা শুরু
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।। : আউলিয়া সম্রাট হযরত খানে আজম খাজা খান জাহান আলী (র:)এর স্মরণে হযরত শাহ সুফি দেওয়ান আশরাফ আলী ও খাদেম ফকির মোহম্মদের স্মরণে ৪৭ তম আউলিয়া আশেকান মিলন মেলা অনুষ্ঠিত হবে। আগামী ১০ই বৈশাখ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সাতক্ষীরার কালিগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে খানকা শরীফ প্রাঙ্গণে আউলিয়া ও আশেকান ভক্তদের মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খান নিউজ জাহান আলী (র:)এর আশেক আলহাজ্ব আবেদার রহমান খান কাওতালি ও খানকা শরীফের ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় প্রতিবছর নয় এ বছরও দশ বৈশাখ ২৩ এপ্রিল বৃহস্পতিবার খতমে কোরআন এবং ওয়াজ মাহফিল, ১১ বৈশাখ ২৪শে এপ্রিল শুক্রবার হালকায়ে জিকির ও হামদ নাথ ও কাওয়ালী, ১২ বৈশাখ ২৫ এপ্রিল শনিবার হালকায়ে জিকির শরিয়াত ও মারফতি এবং কারবালার জারি গান অনুষ্ঠিত হবে। আশেকান ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন খান জাহান আলীর ভক্তবৃন্দ।
