ঢাকা শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

নড়াইলের কালিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০২.২৯ পি.এম
নড়াইলের কালিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল।। : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”রএই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইলের কালিয়া উপজেলায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।
এ উপলক্ষে বৃহস্পতিবার কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. রাফি এবং আরএমও (ভারপ্রাপ্ত) ডা. পার্থ প্রতিম বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্যকর্মী, কালিয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
বক্তারা তাদের বক্তব্যে সুষম পুষ্টির গুরুত্ব, পুষ্টি বৈষম্য দূরীকরণ এবং একটি সুস্থ, সবল ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com