আশাশুনিতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। : 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, একাডেমীক সুপার ভাইজার হাসাসুজ্জামান, অধ্যক্ষ মোহিত কুমার, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, দুখীরাম ঢালী, সাফিউল্লাহসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ফুটবল (বালক, বালিকা), ক্রিকেট (বালক, বালিকা), কাবাডি (বালক, বালিকা) এবং অ্যাথলেটিক্স সাঁতার, দাবা, ব্যাডমিন্টন, মার্শাল আট (একক) খেলোয়াড় নির্বাচনের সিদ্ধান্ত হয়। এব্যাপারে পৃথক পৃথক বিচারক কমিটি গঠন করা হয় এবং খেলোয়াড় রেজিষ্ট্রেশন চলছে বলে জানান হয়। শুক্র ও শনিবার রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে।
