ঢাকা শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আশাশুনিতে দু'দিনের অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা সম্পন্ন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০২.৪৮ পি.এম
আশাশুনিতে দু'দিনের অর্ধ-বার্ষিক পুষ্টি  কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা সম্পন্ন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  :  আশাশুনিতে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের দু'দিনের অর্ধবার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভমেন্ট নিউট্রেশন (গেইন) এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। গেইন এর প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), প্রশাসক মোঃ নজরুল ইসলাম। সভায় বুধহাটা, শ্রীউলা, কাদাকাটি, প্রতাপনগর ও দরগাহপুর ইউনিয়নের পুষ্টি কমিটির সদস্যদের অংশগ্রহণে মূল্যায়ন সভায় বিগত সভায় গৃহীত পুষ্টি কর্ম পরিকল্পনার ৬ মাসের কার্যক্রম মূল্যালয়ন করা হয়।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com