ঢাকা শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

কালিগঞ্জ থানা ও কালিগঞ্জ ক্রিকেট একাডেমির মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০২.৩০ পি.এম
কালিগঞ্জ থানা ও কালিগঞ্জ ক্রিকেট একাডেমির মধ্যে প্রীতি  ক্রিকেট খেলা  অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।। : কালিগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে ও ডিএমসি  ক্লাবের ব্যবস্থাপনায়  শুক্রবার ২৪ এপ্রিল বিকাল ৪ টায় দিয়া মাঝের মাঠে  কালিগঞ্জ থানা ক্রিকেট দল ও কালিগঞ্জ ক্রিকেট একাডেমি দলের মধ্যে প্রীতি  ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসি ক্লাবের  মাসুমের সঞ্চালনায় ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএসপি( প্রবী) খালিদ হোসেন,বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক কুরবান আলী, কালিগঞ্জ থানা ক্রিকেট দলের অধিনায়ক সাব্বির হোসেন, ও কালিগঞ্জ ক্রিকেট একাডেমির অধিনায়ক উত্তম ঘোষ, প্রমুখ। খেলায় টচে জয়লাভ করে কালিগঞ্জ থানা ক্রিকেট দলের অধিনায়ক এসআই সাব্বির ব্যাট করার সিদ্ধান্ত নেন, ফিল্ডিং করেন কালিগঞ্জ ক্রিকেটে একাডেমি।খেলায় প্রথমে ব্যাট করতে নেমে কালিগঞ্জ থানা ক্রিকেট দল নির্ধারিত ১৫ বারে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে  কালিগঞ্জ ক্রিকেট দল ৯ ওভারে ১৭০ রান করে জয়লাভ করে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com